স্বস্তিকার সতর্ক বার্তা

Swastika Mukherjee
অনলাইন ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ১১:৩২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ১১:৩২ অপরাহ্ন
স্বস্তিকার সতর্ক বার্তা
স্বস্তিকা মুখোপাধ্যায়

হ্যাকিংয়ের শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর ফেসবুক পেজে সিঁধ কেটেছেন হ্যাকারকা। নিজের ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনো অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নিন সেটি আমি নই’।

এদিকে অভিনেত্রী ফিল্মফেয়ারে ‘শিবপুর’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ব্ল্যাক লেডি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন টলিউডের হট ডিভা। পুরস্কার পেয়ে মজা করে স্বস্তিকা বললেন, ‘আমার খুব ভালো লাগছে। এটা প্রত্যেক বছর আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমার ৫ নম্বর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আরও একডজন হলে তবেই আমি খান্ত হব।’ পুরস্কারের জন্য ছবির সিনেমাটাগ্রাফার প্রসেনজিৎ চৌধুরীকে সহ টিমের সকলকে আলাদা করে ধন্যবাদ জানান অভিনেত্রী।

বিবিএন/কল্পনা