ঈদ উপলক্ষে জাগো নারী বহ্নিশিখা'র শাড়ি ও খাদ্য সামগ্রী উপহার
Jago Nari Bhanishikha saree and food items gifts
চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা বৃহস্পতিবার আশ্রয়ন প্রকল্পের গ্রাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির সল্লা বেলতলায় ৪০ জন নারীর মাঝে ঈদের শাড়ি ও খাদ্য সামগ্রী উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম,সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন,সদস্য মনসুরা বেগম,ডলিয়ারা বেগম,ছবি রাণি সাহা,শাহনাজ রুমি,কুমকুম খাতুন,উপদেষ্টা শফিকুল আলম,আনোয়ার হোসেন প্রমূখ।
ওই গ্রামের নারী নেত্রী আয়েসা খাতুন বলেন, এ গ্রামের বাসিন্দা নারীদের অধিকাংশই বিধবা।এজন্য এটাকে বিধবাদের গ্রামও বলা হয়।
এছাড়া আছে কয়েকজন প্রতিবন্ধী ও অসহায় নারী।শহর থেকে দূরে এসে এদের কেউ কিছু দিয়ে সহায়তা করতে আসে না।জাগো নারী বহ্নিশিখার উপহার পেয়ে তাঁরা খুব খুশি।