বালুবাহী ট্রাককে ট্রেনের ধাক্কা, নিহত ৩

3 people were killed by the train
অনলাইন ডেস্ক: ০৫ এপ্রিল ২০২৪ ০২:৩৯ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৫ এপ্রিল ২০২৪ ০২:৩৯ পূর্বাহ্ন
বালুবাহী ট্রাককে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ফেনীর ফাজিলপুরে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। ......সংগৃহীত ছবি

ফেনীর ফাজিলপুরে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মো. রায়হান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেছে।

ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি।