নিয়োগ দিচ্ছে এসকেএফ ফার্মা, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

SKF Pharmaceuticals Limited Jobs
অনলাইন ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ০৩:১৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ০৩:১৯ পূর্বাহ্ন
নিয়োগ দিচ্ছে এসকেএফ ফার্মা, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
..সংগৃহীত ছবি

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল সার্ভিস অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/বি.ফার্ম/স্নাতক ডিগ্রি, তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আকর্ষণীয় 

অন্যান্য সুবিধা: ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণ ভাতা, বীমা, টিএ/ডিএ। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪