ভৈরবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত
গতকাল (শনিবার)বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব , এর সাধারণ সদস্যদের নিয়ে বৈশাখী মেলা- ১৪৩১ এর পূর্বপ্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় মেলা বিষয়ক সকল কর্মকাণ্ড নিয়ে সাধারণ সদস্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন বিছাস এর বর্তমান সভাপতি আহনাফ তাহমীদ দীপ্র, ইস্পাহানি বৈশাখী মেলার আহবায়ক অনিক ভুইয়া ও মেলার সমন্বয়কারী বিছাস এর সাবেক সফল সাধারণ সম্পাদক রাসফিকুজ্জামান একান্ত প্রমূখ । উক্ত সভায় বিছাস ২৩-২৪ কার্যকরী পরিষদের একাংশের উপস্থিতিতে ইস্পাহানি বৈশাখী মেলা- ১৪৩১ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এবারে ইস্পাহানি বৈশাখী মেলা- ১৪৩১ এ সভাপতিত্ব করবেন আহনাফ তাহমীদ দীপ্র, সঞ্চালনায় থাকবে আফরা জামান প্রপা। আহবায়ক কমিটি-
আহবায়ক: অনিক ভুইয়া
যুগ্ম আহবায়ক: রাফি আহমেদ
সদস্য সচিব: শাহাদাৎ হোসেন সিয়াম
সমন্বয়কারী: রাসফিকুজ্জামান একান্ত।
করোনা প্রাদুর্ভাব ও পবিত্র মাহে রমজান থাকায় দীর্ঘ চার বছর পর বণার্ঢ্য এবারের বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব। এবারের মেলাতে দর্শক ও দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষনীয় কিছু আয়োজন। এমধ্যে অন্যতম হলো, নাগরদোলা, ঘোড়ার টমটম গাড়ী, খুঁই, মুড়ি, বাতাশা,মিঠাই,মৃৎ ও কারুশিল্প সামগ্রী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঁশ ও বেতের সামগ্রী, বাঁশি খেলনা ও কাঠের তৈজসপত্র, মেয়েদের চুড়ি, ফিতা কসমেটিক নৌকা ভ্রমণের ব্যবস্থা। মেলার আয়োজন উপলক্ষে বিছাস এর বর্তমান সভাপতি আহনাফ তাহমীদ দীপ্র জানান, দীর্ঘ দিন পর হলেও আমরা আমাদের এ ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে মেলার আয়োজন করতে যাচ্ছি । ইতিমধ্যে মেলা উপলক্ষে আমাদের সকল প্রকার কার্যক্রম শুরু করে দিয়েছি। এ মেলা উপলক্ষে লক্ষ্যে থাকছে প্রশাসনিক বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আশা করি, এবার আমরা আনন্দে উচ্ছ্বসিত করার মতো একটি মেলা বরাবরের মতো উপহার দিতে পারবো আপনাদের তবে এটাকে সুন্দর ও সফল করতে হলে আপনাদের সকলের সহযোগীতা থাকা প্রয়োজন বলে মনে করি।