কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ
Eid gift distribution
কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের অবহেলিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
গতকাল পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে জনসাধারণের মাঝে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবি, কাপড, সেমাই, চিনি, চাল, ডাল, তেল ও ঈদ সালামি তুলে দেন প্যানেল মেয়র ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সেতু।
ঈদ উপহার পেয়ে প্রতিক্রিয়ায় অনেকে বলতে শুনা যায় ওয়ার্ড কাউন্সিলর সেতু একজন সাদা মনের মানুষ। সর্বসাধারণের প্রিয়, সুপরিচিত গরীবের বন্ধু, নিরহংকারী ব্যক্তিত্ব। আমরা তাঁর জন্য দোয়া করি।