মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ , লাগবে না অভিজ্ঞতা

Meena Bazaar Job
অনলাইন ডেস্ক: ০৮ এপ্রিল ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ০৮ এপ্রিল ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন
মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ , লাগবে না অভিজ্ঞতা
প্রতিকী ছবি

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেলিভারী বাইক রাইডার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১২-১৩ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ডেলিভারী বাইক রাইডার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মসময়: ৯ ঘণ্টা (রোস্টার করে ডিউটি করতে হবে)

ছুটি: সাপ্তাহিক এক দিন ছুটি (রোস্টার অনুযায়ী)

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, বাইক এবং বাইকের ফুয়েল বিল অফিস থেকে দেয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪