এক সঙ্গে বিষপান

প্রেমিকের মৃত্যুর পর মারা গেল প্রেমিকাও

After the death of the lover, the lover also died
অনলাইন ডেস্ক: ০৯ এপ্রিল ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৯ এপ্রিল ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন
প্রেমিকের মৃত্যুর পর মারা গেল প্রেমিকাও
জয়পুরহা‌টে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় প্রেমিক মারা যাওয়ার ২২ ঘণ্টা পর মারা গেলেন প্রেমিকাও।.....সংগৃহীত ছবি

জয়পুরহা‌টে  বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় প্রেমিক মারা যাওয়ার ২২ ঘণ্টা পর মারা গেলেন প্রেমিকাও। ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে নিজ নিজ বাড়িতে তারা বিষপান করে। মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেমিকার মৃত্যু হয়। 

এর আগে সোমবার ভোর ৫টায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ মারা যান। নিহত মুরাদ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে এবং তাজমিন একই গ্রামের তোজামের মেয়ে। মুরাদ এবার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাজমিন বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের পরিবার তাকে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা। এরপর দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা দুজনেই  বাড়ি ফিরেন।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়। প্রেমিক মারা যাওয়ার খবরে প্রেমিকা তাজমিনও আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় সেও মারা যায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। একদিন পরও তাজমিনও মারা যায়।