প্রধানমন্ত্রী

ঈদে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন

Prime Minister
অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৪ ০২:২৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৪ ০২:২৯ অপরাহ্ন
ঈদে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন
সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।......সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি তার সরকারি বাসভবন গণভবনে ঈদ উদযাপন করবেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এদিন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।