রাজধানীর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

Arrest 9
অনলাইন ডেস্ক: ১০ এপ্রিল ২০২৪ ০২:২০ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক: ১০ এপ্রিল ২০২৪ ০২:২০ পূর্বাহ্ন
রাজধানীর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯
রাজধানীর মাদকবিরোধী অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।.....সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা, ১০৫ গ্রাম হেরোইন, ১৫৫ বোতল ফেন্সিডিল ও ১০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

বুধবার (১০ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রুজু হয়েছে।