বেথুলপাড়া থেকে কেএনএফের সহযোগী লাল গ্রেপ্তার

KNF associate Lal Lian Siam Bom
অনলাইন ডেস্ক ১০ এপ্রিল ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১০ এপ্রিল ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন
বেথুলপাড়া থেকে কেএনএফের সহযোগী লাল গ্রেপ্তার
কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম। __সংগৃহীত ছবি

বান্দরবানের রুমার বেথুলপাড়া থেকে কেএনএফ -এর সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

সিয়াম বম রুমা সদর ইউনিয়নের মৃত থন আলহ বমের ছেলে। গ্রেপ্তারের পর বুধবার (১০ এপ্রিল) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।   

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) বান্দরবানের রুমা ও থানচি থানার মামলায় কেএনএফ সদস্য সন্দেহে গ্রেপ্তার ৫২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, আমর্ড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। 

এদিকে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসীর তৎপরতা বেড়ে যাওয়ায় জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে, সাধারণ জনগণ এখনো আতঙ্ক উৎকণ্ঠের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে।