ঈদে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

Narendra Modi
অনলাইন ডেস্ক: ১১ এপ্রিল ২০২৪ ০১:১৭ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ১১ এপ্রিল ২০২৪ ০১:১৭ পূর্বাহ্ন
ঈদে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।....সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা ঈদুল ফিতর ঐতিহ্য ও উৎসাহের সঙ্গে উদযাপন করি।

ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা ও প্রার্থনা করেন। দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে, এ কামনা করেন নরেন্দ্র মোদি।