ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন

Microbus fire
অনলাইন ডেস্ক: ১১ এপ্রিল ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ১১ এপ্রিল ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুন।......সংগৃহীত ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিকেল ৫টা ১৭ মিনিটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে কাজ করে। পরে বিকেল ৫টা ৪৫ মিনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।’

তিনি বলেন, ‘আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে আমাদের তদন্ত রিপোর্ট না এলে এখনই কিছু বলতে পারছি না।