ঈদের দিন খালা বাড়ি বেড়াতে গিয়ে শিশু মৃত্যু

Child dies while traveling
অনলাইন ডেস্ক: ১১ এপ্রিল ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১১ এপ্রিল ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন
ঈদের দিন খালা বাড়ি বেড়াতে গিয়ে শিশু মৃত্যু
......সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে ঈদের দিন সকালে খালা বাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে আবদুল্লাহ নামের দুই বছরের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছিটকা বাজারের কাছে ঘটনা ঘটে। 

আবদুল্লাহর বাড়ি একই উপজেলার নাজিরপুর  ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে। শিশুটির বাবার নাম মো. রানা। 

জানা গেছে, শিশু আবদুল্লাহ তার মায়ের সাথে ঈদের দিন সকালে খালা বাড়ি কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে বেড়াত যায় এবং সবার অগোচরে ঘরের পেছনে খেলতে গিয়ে খালে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টায় খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।