মাংসের বাজারে আগুন ছড়ালো

meat market
অনলাইন ডেস্ক: ১২ এপ্রিল ২০২৪ ০৪:১৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১২ এপ্রিল ২০২৪ ০৪:১৮ পূর্বাহ্ন
মাংসের বাজারে আগুন ছড়ালো
বাকেরগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বাড়ায় মাংসের বাজারে আগুন ছড়িয়েছে।.....সংগৃহীত ছবি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বাড়ায় মাংসের বাজারে আগুন ছড়িয়েছে। গরু-খাসি সহ সব মাংসের দামই যেনো নাগালের বাইরে। গরুর মাংসের কেজিতে বেড়েছে ২০০ টাকা ও খাসির মাংসের কেজিতে বেড়েছে ৩০০ টাকা। ব্রয়লার মুরগী কেজিতে বেড়েছে প্রায় ৫০ থেকে ১০০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার বিভিন্ন বাজারে গেলে ভোক্তারা বলছেন, জনগণের কথা কেউ ভাবছে না। বাজার নিয়ন্ত্রণের নামে মানুষকে ধোঁকা দেয়া হচ্ছে। রোজার মাস থেকেই বাজার নিয়ন্ত্রণ থাকবে ঘোষণা দিয়েছিলো সরকারের নানা প্রতিষ্ঠান। কিন্তু সরকারের এমন ঘোষণাকে আমলে নেয়নি ব্যবসায়ীরা। বেড়েছে সব ধরনের মাংসের দাম।

সাতদিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিলো ১৮০ টাকা। সেই ব্রয়লার মুরগি কেজি এখন আর ২৮০ টাকা 

সোনালি মুরগির কেজি ছিল ৩২০ টাকা তা এখন ৪০০ টাকা। 

গরু-খাসির মাংসের দাম বেড়েছে সবচেয়ে বেশি। দুইদিন আগে গরুর মাংস ছিল ৭৫০ টাকা। এখন সেই মাংস ঈদ বাজারে বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি। ৯০০ টাকা ছিল খাসির মাংস যা এখন বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি। সরকারের বেঁধে দেয়া দামে কিনতে পারছে না ক্রেতারা। বলছেন, বাজার মানেই এখন আতঙ্ক।

ভোক্তারা বলছেন, বাজারে পণ্যের দামের সঙ্গে টাকায় কুলানো যাচ্ছে না। বাজার মনিটরিংয়ের নাম জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে।

অপরদিকে, দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা গবাদি পশুর উচ্চমূল্য এবং তাদের পরিবহনের উচ্চ খরচকে দায়ী করেছেন।

গরুর মাংস কিনতে বাজারে আসা পৌরসভার বাসিন্দা বারেক মাঝি জানান, রমজানের শুরুতে আমি এক কেজি গরুর মাংস ৭৫০ টাকায় কিনেছি। ঈদের পরের দিন আজ শুক্রবার  ৯০০ টাকায় কিনেছি। আমাদের বলার কিছু নেই। 

উপজেলা প্রশাসন বলছে, আমাদের বাজার মনিটরিং টিম রয়েছে। যদি কোন ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।