নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ঈদ পরবর্তীও কক্সবাজারে পর্যটক
ঈদুল ফিতর পরবর্তীও পর্যটন শহর কক্সবাজারে পর্যটক উপস্থিতি ভালো রয়েছে৷ পর্যটকদের পদচারণায় মুখরিত পর্যটন স্পট গুলো।
পর্যটকদের ভবন আনন্দময় করতে এবং সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন।
জানা যায়, টানা ছয় দিনের লম্বা ছুটি পরবর্তী এখনো কক্সবাজার সৈকত সহ মাথিন কুপ, সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, হিমছড়ি, ইনানী, সাফারী পার্ক, আদিনাথ পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে।
ঈদের আগে কক্সবাজারের কলাতলির হোটেল মোটেল জোনে বুকিং হওয়া হোটেল গুলোতে অনেকে ত্যাগ করলে জমজমাট রয়েছে। প্রতিদিনই আসছে পর্যটক।
এদিক সমুদ্র সৈকতের স্মার্ট নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বিচে পর্যটকরা যেন সরাসরি পুলিশের সেবা পেতে পারে, সেজন্য ইন্টারকম লাগানো হয়েছে। পাশাপাশি ইমারজেন্সি প্রেস বাটন লাগানো হয়েছে। বাটনে চাপ দেওয়ার সাথে সাথে বেল বেজে উঠবে এবং আওয়াজ শুনার সাথে সাথে টুরিস্ট পুলিশ টিম হাজির হবে। শুধু তাই নয়, সাদা পোশাকধারী নারী পুরুষ মিলে একাধিক ট্যুরিস্ট পুলিশের গোয়েন্দা টিমের টহল জোরদার করা হবে। পাশাপাশি দিনের বেলায় ড্রোন ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে।
সবমিলে এবার ঈদে কক্সবাজারে আসা পর্যটকরা ভিন্ন এবং নতুনত্ব নিরাপত্তা সেবা উপভোগ করতে পারছেন।
চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া জিনিসপত্র সহ একাধিক বিষয়ে সেবা নিশ্চিত করা যাবে পুলিশের এই ব্যতিক্রম উদ্যোগে। ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভ্রমনপিপাসু নেটিজেনরা।
বিগত সময়ে এমন উদ্যেগগুলো না থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে হরেক রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে। যার মধ্যে ছিল পর্যটকের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি ও ছিনতাই এবং নারীদের হয়রানি সহ একাধিক ঘটনা।
এবিষয়ে দৈনিক স্বদেশ প্রতিদিনকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানকার সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে সবসময় বদ্ধপরিকর। সৈকতে কেউ নাশকতা করলে ইমার্জেন্সি কল সেন্টার থেকে সরাসরি সেবা উপভোগ পাবে। নির্দিষ্ট স্থানে দেওয়া বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যেই পাওয়া যাবে পর্যটন সেবা। ধাপে ধাপে পর্যটকদের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পুরো সমুদ্র সৈকতকে নিরাপত্তার চাদরে ঢেলে সাজানো হবে।
ট্যুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাগ্রে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। ইতিমধ্যে ইন্টারকম সংযুক্ত ডিজিটাল নিরাপত্তার আওতায় সমুদ্র সৈকতের ইমার্জেন্সি সিকিউরিটি বক্স উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।