ফিরিঙ্গিবাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Fire in Firingibazar slum
অনলাইন ডেস্ক: ১৫ এপ্রিল ২০২৪ ০৪:২৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১৫ এপ্রিল ২০২৪ ০৪:২৩ পূর্বাহ্ন
ফিরিঙ্গিবাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ....সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।