মহেশখালীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ অনুষ্ঠান
Pahela Baisakh and New Year celebrations
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
রোববার ১৪ এপ্রিল সকালে প্রথমে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উদীচী, সুরসৃজন শিল্পী সংগঠন এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা এবং নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
এতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।