শ্যামনগরে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

Maual was killed in a tiger attack
অনলাইন ডেস্ক: ২০ এপ্রিল ২০২৪ ০৫:১৬ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২০ এপ্রিল ২০২৪ ০৫:১৬ পূর্বাহ্ন
শ্যামনগরে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন।....সংগৃহীত ছবি

সুন্দরবনে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় এ ঘটনা ঘটে। 

মনিরুজ্জামান বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামানসহ কয়েকজন মৌয়াল গত ২ এপ্রিল মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমণ করে তাকে ধরে গহীন বনে নিয়ে যেতে থাকে। এ সময় মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু এর আগেই তিনি মারা যান। বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।