৪২.৩, তাপমাত্রা হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু

Temperature 42.3
অনলাইন ডেস্ক ২০ এপ্রিল ২০২৪ ০৬:০৪ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২০ এপ্রিল ২০২৪ ০৬:০৪ পূর্বাহ্ন
৪২.৩, তাপমাত্রা হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে তিনি মাঠে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। তিনি পেশায় ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।

জাকির হোসেনের বাবা আমির হোসেন ও দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।