অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী

Husband burned pregnant wife
অনলাইন ডেস্ক: ২১ এপ্রিল ২০২৪ ০৫:২১ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক: ২১ এপ্রিল ২০২৪ ০৫:২১ পূর্বাহ্ন
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী
ভুক্তভোগীর স্বামী সুখদেব পলাতক।....সংগৃহীত ছবি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খাটে বেঁধে আগুনে পুড়িয়ে মেরেছে পাষণ্ড স্বামী। পিঙ্কি নামের ওই বধূ ছয় মাসের সন্তানসম্ভবা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের অমৃতসরে। ঘটনার পর থেকে ভুক্তভোগীর স্বামী সুখদেব পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঞ্জাবের রায়া এলাকার বুলেদ গ্রামের ওই দম্পতির মাঝে মধ্য়েই ঝগড়া হতো। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়া হয়। উত্তপ্ত বাক্য বিনিময় এমন জায়গায় পৌঁছায়, যে স্ত্রীকে বিছানার সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত স্বামী।

ঘটনাস্থলেই মৃত্যু হয় পিঙ্কি দেবীর। যমজ সন্তান হওয়ার কথা ছিল তার। পুলিশ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

গত বছর অক্টোবর মাসে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে একই ভাবে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। মদ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ওই কাণ্ড ঘটিয়েছিলেন অভিযুক্ত যুবক। এবার একই ঘটনার সাক্ষী হলো অমৃতসর।

সূত্র: এনডিটিভি