কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক

Round Table Meeting on “Role of Tourist Police
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ মে ২০২৪ ০৫:০১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ মে ২০২৪ ০৫:০১ অপরাহ্ন
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক
বাংলাদেশের উন্নয়ন এবং কক্সবাজার পর্যটন ,চ্যালেঞ্জ ও ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক

"বাংলাদেশের উন্নয়ন এবং কক্সবাজার পর্যটন : চ্যালেঞ্জ ও ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ভ্রমণ সম্পাদক ও ট্যুরিজম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক আবু সুফিয়ান। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার সহ বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ।

গোল টেবিল বৈঠকে বাংলাদেশের উন্নয়ন এবং কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি উপস্থিত সকলে ট্যুরিস্ট পুলিশের চলমান ভূমিকার ভুয়সী প্রশংসা করেন।