ঘরে গাছচাপা পড়ে মা-ছেলে নিহত

Mother and son were killed by a tree
অনলাইন ডেস্ক ০৫ মে ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৫ মে ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন
ঘরে গাছচাপা পড়ে মা-ছেলে নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে ঘরের গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার ৫ বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। শনিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা (৪৫) এবং তার ছেলে তাইজুল ইসলাম (৫)।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার সময় প্রচণ্ড ঝড় শুরু হলে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে কৃষক আ. কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে আ. কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা এবং তার ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রুপ তারার মা আহত হয়েছেন।