মহেশখালীতে নির্বাচনী মাঠে ৫ মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড

30 thousand rupees fine in 5 cases in the election field
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ মে ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ মে ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ন
মহেশখালীতে নির্বাচনী মাঠে ৫ মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড
মহেশখালীতে নির্বাচনী মাঠে ৫ মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর আচরণ বিধিমালার প্রতিপালনে ২ জন প্রার্থী ও প্রার্থীর পক্ষে ৩ জন সহ মোট ৫ জনকে ৫ টি মামলায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ)  বিধিমালা, ২০১৬ এর ৮(৮), ১৩(ক) ও ৩২ বিধিতে ২০০০ টাকা, ১৫০০০ টাকা, ৩০০০ টাকা, ৫০০০ টাকা ও ৫০০০ টাকা করে মোট ৩০০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন নির্বাচনী মাঠ পর্যবেক্ষণ করে এসব অর্থদণ্ড প্রদান করেন। এতে তালা মার্কাকে ১টি মামলায় ১৫০০০ টাকা ও ফুটবল মার্কাকে ১টি মামলায় ৫০০০ টাকা করা হয়৷ 

বিজয়বাংলা নিউজকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা মাঠে সার্বক্ষণিক কাজ করছি। এক্ষেত্রে সকল প্রার্থীদের সহায়তা দরকার।