কক্সবাজারে অস্ত্র সহ দুই ব্যবসায়ি গ্রেফতার

Two businessmen arrested with weapons
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ মে ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ মে ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন
কক্সবাজারে অস্ত্র সহ দুই ব্যবসায়ি গ্রেফতার
কক্সবাজারে অস্ত্র সহ দুই ব্যবসায়ি গ্রেফতার

কক্সবাজার নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গণমাধ্যমকে র‌্যাব জানিয়েছে, কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাহারছড়া ৬নং ঘাট টিকেট কাউন্টারের সামনে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে তথ্য পায় র‌্যাব-১৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টায় সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল। 

গ্রেফতারদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার সহ ১টি বাটন ও ১টি এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো মোঃ রফিক (৩০), পিতা- আবু তৈয়ব, নয়াপাড়া, কেরুনতলী, ৭নং ওয়ার্ড, হোয়ানক, মহেশখালী এবং সরোয়ার আজম @ সরোয়ার (৩৮), পিতা-মোঃ আলম, কাশেম আলী কাটা, উত্তরকুল, ৪নং ওয়ার্ড, ছোট মহেশখালী, মহেশখালী।