আইনমন্ত্রী হাসপাতাল থেকে বাসায় ফিরলেন

Law Minister Anisul Haque
অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৪ ০৬:১৫ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৪ ০৬:১৫ পূর্বাহ্ন
আইনমন্ত্রী হাসপাতাল থেকে বাসায় ফিরলেন
আইনমন্ত্রী আনিসুল হক

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। 

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, আনিসুল হক এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন।

আইনমন্ত্রী ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন ।

সূত্র: ইনসাইডার