ঘূর্ণিঝড় রেমাল

প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ

Cyclone Remal
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৪ ০৬:৪২ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৪ ০৬:৪২ পূর্বাহ্ন
প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ
....সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। এতে উত্তরায় একটি গাছ ভেঙে সড়কে থাকা গাড়ির ওপরে পড়েছে।

তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৭ মে) দুপুর ১২টার পর উত্তরার জসিমউদ্দীন রোড এলাকায় গাছটি ভেঙে সড়কে চলন্ত প্রাইভেটকার ওপরে পড়ে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার জীবন মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে গাছটি অপসারণ করেন এবং রাস্তা পরিষ্কার করেন। দুর্ঘটনায় আহত বা নিহতের কোনো সংবাদ মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা ও মোহাম্মদপুরে গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে সেখানে গিয়ে ভেঙে পড়া গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।

রাজধানীতে মোট কতটি গাছ ভেঙে পড়েছে, এখনো তার পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি।

রোববার (২৬ মে) রাতে উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ নিম্নচাপে পরিণত হয়েছে। আরও বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে দেশের পশ্চিম-উত্তর দিকে চলে যাচ্ছে।