বুধবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Titus gas
অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৪ ০৪:৪৯ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৪ ০৪:৪৯ পূর্বাহ্ন
বুধবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
আগামীকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।.....সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ মে) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।