টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু, উত্তরাঞ্চলে কমবে তাপমাত্রা

The temperature will decrease in the northern region
অনলাইন ডেস্ক ৩০ মে ২০২৪ ০৩:০০ পূর্বাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ৩০ মে ২০২৪ ০৩:০০ পূর্বাহ্ন
টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু, উত্তরাঞ্চলে কমবে তাপমাত্রা
টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু, উত্তরাঞ্চলে কমবে তাপমাত্রা --ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে, এটি আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি তাপমাত্রার বিষয়ে জানিয়েছে, উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র  সামান্য বৃদ্ধি পেতে পারে। 

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবারের আবহাওয়া যেমন থাকবে

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।