পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Pertex Star Group Jobs
অনলাইন ডেস্ক: ৩০ মে ২০২৪ ০৯:৩৭ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ৩০ মে ২০২৪ ০৯:৩৭ পূর্বাহ্ন
পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সংগৃহীত ছবি

পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফরেন প্রকিউরমেন্ট বিভাগ সহকারী ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও  প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বীমা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ)

পদের নাম: সহকারী ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: ফরেন প্রকিউরমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ

অন্যান্য যোগ্যতা: রেজিস্টার প্রস্তুত, এলসি স্টেটমেন্ট, শিপমেন্ট পর্যবেক্ষণে দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বীমা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৪