চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেন বন্ধের প্রতিবাদে সিপিবি'র মানববন্ধন ২ জুন

CPB forms human chain protesting train shutdown
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০১ জুন ২০২৪ ০৪:০৫ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০১ জুন ২০২৪ ০৪:০৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেন বন্ধের প্রতিবাদে সিপিবি'র মানববন্ধন ২ জুন
......সংগৃহীত ছবি

চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেন বন্ধ ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। 

রোববার ২ জুন বিকেল ৩টায় কক্সবাজার রেল স্টেশন চত্বরের উক্ত কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিপিবি কক্সবাজার জেলা সভাপতি দিলীপ দাশ ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ।