নবজাতক ও শিশু-কিশোর চিকিৎসা সেবায় লে: কর্ণেল (অব:) ডা: রেজওয়ান
কক্সবাজারে স্বাস্থ্যসেবা খাত এখন অনেকটা এগিয়ে। উন্নত সব চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে হাতের নাগালে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সরকারি এবং প্রাইভেটে নিয়মিত রোগি দেখছেন।
কক্সবাজারের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সরকারি জেলা সদর হাসপাতাল। এখানে সব ধরণের সেবা এখন হাতের নাগালে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ফুয়াদ আল খতীব হসপিটাল, জেনারেল, সী-সাইড, শেভরন, ইউনিয়ন, সেন্ট্রাল ও সিআইসি ভালো সেবা দিয়ে যাচ্ছে।
কক্সবাজারের স্বনামধন্য চিকিৎসক লে: কর্ণেল (অব:) এ এস এম রেজওয়ান, এমবিবিএস, এফসিপিএস, (পেডিয়েড্রিক), নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ। নিয়মিত রোগি দেখছেন কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে।
খবর নিয়ে জানা যায়, সাম্প্রতিক জেলায় নবজাতক ও শিশু-কিশোর চিকিৎসায় ভালো সেবা দিচ্ছেন লে: কর্ণেল (অব:) ডা: এ এস এম রেজওয়ান।
সরেজমিনে হসপিটাল ঘুরে দেখা যায়, প্রতিদিনই সকাল এবং বিকেলে বসে তিনি নবজাতকদের নিজের আপনমনে স্বযত্নে চিকিৎসা সেবা দিচ্ছেন। অপেক্ষায় থাকেন অনেক রোগি, স্বজন, অভিভাবক। সকলে তাঁর চিকিৎসা সেবার দারুণ প্রশংসা করেন।
বিজয়বাংলা নিউজকে প্রতিক্রিয়ায় লে: কর্ণেল (অব:) ডা: এ এস এম রেজওয়ান বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। চিকিৎসা সেবায় সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।