কক্সবাজার কবিতা চত্বরের ঝাউ বাগানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
কক্সবাজারের পৌর শহরের কবিতা চত্বরের হুদা কবিতা মঞ্চের পেছনে ঝাউ বাগানের ভিতরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশীয় তৈরী অস্ত্র।
র্যাব জানিয়েছে, র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে কবিতা চত্বরের হুদা কবিতা মঞ্চের পিছনে ঝাউ বাগানের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি সংঘটনে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত ২টায় র্যাব-১৫, সিপিসি ৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র সহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতার ডাকাত চক্রের কাছ থেকে ২টি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ১টি ১৫০ সিসি নম্বরবিহীন ফেজার মোটর সাইকেল, ১টি ১৫৪ সিসি সুজুকি মোটরসাইকেল (যার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-১৫৭০১৮) উদ্ধার করা হয়।
গ্রেফতার ডাকাতরা হলাে মোঃ ফেরদৌস (৩৯), পিতা-মৃত ইদ্রিস, হাজী পাড়া, ২নং ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার সদর, মিজানুর রহমান (৩৪), পিতা-মৃত শামসুল আলম, কলাতলী আদর্শ গ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, মোঃ ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪), পিতা-মোঃ আজিজ, মধ্যম নতুন বাহারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, মোঃ সোলাইমান বাচ্চু (৩১), পিতা-মৃত আবুল কালাম, দক্ষিণ ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, মোঃ ফয়সাল (২১), পিতা-আব্দুর রহিম, লাইট হাউজ, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।