এমপিকন্যা ডরিন

ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন

(MP) Anwarul Azim Anare
অনলাইন ডেস্ক ০৪ জুন ২০২৪ ০২:০৯ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক ০৪ জুন ২০২৪ ০২:০৯ পূর্বাহ্ন
ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন
এমপিকন্যা ডরিন

 ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ভারতের ভিসা পেয়েছেন। এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি।

মঙ্গলবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এমপি আনারের এপিএস আব্দুর রউফ।

তিনি বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাবো।