কিছু ক্ষণ পরেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী

Modi will be sworn in shortly
অনলাইন ডেস্ক ০৯ জুন ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৯ জুন ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন
কিছু ক্ষণ পরেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী
কিছু ক্ষণ পরেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী, রাষ্ট্রপতি ভবন যেন চাঁদের হাট। ছবি: ফোকাস বাংলা নিউজ

রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রমুখেরা। 

আর কিছু সময় পরেই শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি।

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলছেন নরেন্দ্র মোদী। জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই। মোদীর সঙ্গেই শপথ নেওয়ার কথা বেশ কয়েক জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর। এ বার একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গড়তে এনডিএ-র শরিক দলগুলির উপরে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে পদ্মশিবিরকে। তাই শরিক দলগুলির বরাতে কোন কোন মন্ত্রিত্ব যায়, সে দিকে নজর রয়েছে সকলের।

সূত্র: আনন্দবাজার অনলাইন