মোদির মন্ত্রিসভা

পূর্ণমন্ত্রীদের তালিকায় শাহ থেকে জয়শংকর! বাদ পড়লেন কারা?

Modi Government Cabinet Ministers
অনলাইন ডেস্ক ০৯ জুন ২০২৪ ০১:৫৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৯ জুন ২০২৪ ০১:৫৪ অপরাহ্ন
পূর্ণমন্ত্রীদের তালিকায় শাহ থেকে জয়শংকর! বাদ পড়লেন কারা?
শপথগ্রহণ মোদি মন্ত্রিসভার, পূর্ণমন্ত্রীদের তালিকায় শাহ থেকে জয়শংকর! বাদ পড়লেন কারা?

অপেক্ষার অবসান। রবিবার সন্ধ্যায় শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজির ছুঁয়ে তৃতীয় বারের জন্য দেশের মসনদে বসলেন তিনি। তাঁর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন। 

নতুন মোদি সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজনাথ সিং (বিজেপি, লখনউ), অমিত শাহ (বিজেপি, গান্ধীনগর), জগৎপ্রকাশ নাড্ডা (বিজেপি), শিবরাজ সিং চৌহান (বিজেপি, বিদিশা), নির্মলা সীতারমণ (বিজেপি, রাজ্যসভা), মনোহরলাল খাট্টার (বিজেপি, কর্নাল), এস জয়শংকর (বিজেপি, রাজ্যসভা), এইচডি কুমারস্বামী (জেডিএস, মাণ্ড্য), নীতিন গড়করি (বিজেপি, নাগপুর), পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী (বিজেপি, রাজ্যসভা), ধর্মেন্দ্র প্রধান (বিজেপি, রাজ্যসভা), জিতনরাম মাঁঝি (হাম, গয়া), সর্বানন্দ সোনেওয়াল (বিজেপি, ডিব্রুগড়), বীরেন্দ্র কুমার (বিজেপি, তিকামগড়), রামমোহন নায়ডু (টিডিপি, শ্রীকাকুলাম), প্রহ্লাদ জোশী (বিজেপি, ধারওয়াড়), জুয়েল ওরাওঁ (বিজেপি, সুন্দরগড়), গিরিরাজ সিং (বিজেপি, বেগুসরাই), অশ্বিনী বৈষ্ণব (বিজেপি, রাজ্যসভা), অন্নপূর্ণা দেবী (বিজেপি, কোডার্মা), গজেন্দ্র সিং শেখাওয়াত (বিজেপি, যোধপুর), ভূপেন্দ্র যাদব (বিজেপি, অলওয়াড়), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি, গুনা). কিরেন রিজিজু (বিজেপি, অরুণাচল পশ্চিম), লালন সিং (জেডিইউ, মুঙ্গের), চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্টি, হাজিপুর), হরদীপ সিং পুরী (বিজেপি, রাজ্যসভা), মনসুখ মাণ্ডব্য (বিজেপি, পোরবন্দর), জি কিষেণ রেড্ডি (বিজেপি,সেকেন্দ্রাবাদ), সি আর পাটিল (বিজেপি, নবসারি)। 

এছাড়াও রবিসন্ধ্যায় শপথ নিলেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। কিন্তু নতুন মন্ত্রিসভায় রইলেন না কয়েকজন পুরনো নেতা। তাঁদের মধ্যে অন্যতম স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর, নারায়ণ রানে। 

সূত্র: সংবাদ প্রতিদিন