টের পেয়েই মাদক ফেলে স্ত্রীকে নিয়ে পালালো
drug operation
চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম
হিরোইন, ৭১০৫ পিস ইয়াবা সহ ভারতীয় ৩৪০ রুপি জব্দ করেছে বর্ডার
গার্ড বাংলাদেশ । এর আগেই মাদক ফেলে স্ত্রীকে নিয়ে পালিয়েছে সাহেব
আলী।
মঙ্গলবার ( ২ জানুয়ারি ) জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে এ অভিযান চালানো হয় ।
বিজিবির
পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৫ টার সময় মনাকষা বিওপির বিজিবি সদস্যরা জগন্নাথপুর
গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও
গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় গ্রামের মাহবুল আলমের ছেলে মো. সাহেব
আলীর (৩০)বাড়ী তল্লাশী করে ভারতীয় ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭১০৫
পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করতে সক্ষম হয় । অভিযানের টের
পেয়ে মো. সাহেব আলী তার স্ত্রীকে সাথে নিয়ে পলিয়ে যায়। পলাতক
আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে।
এ
বিষয়ের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি
অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র,
গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা
সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।