ঘুঘুদহের ভূমি অধিকার আন্দোলন
বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে ভূমি অধিকার আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আন্দোলন পাবনা জেলার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের ঘুঘুদহ গ্রাম বিলের ভূমিহীনদের ভূমি অধিকার আন্দোলন ভূমিহীনরা ভূমি অধিকারের দাবী করতে গিয়ে সেদিন সেখানে সৃষ্টি করে আন্দোলন। ১৯৫৮ সনের ১০ জুন ঘুঘুদহের ভূমিহীনরা ভূমি অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নির্যাতিত অত্যাচারিত হয় প্রভাবশালী দখলবাজ ও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হাতে। ভূমিহীন নারীরাও রক্ষা পায়নি। রক্তে লাল হয়ে উঠে ঘুঘুদহ বিল। ভূমি অধিকারের আন্দোলন চলছে বহু আগে থেকে। আন্দোলন চলছে ফসলের জন্য, ন্যায্য মজুরীর জন্য, ভুমির জন্য ভূমিহীনদের আন্দোলন। হয়েছে তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, টংক আন্দোলন, পাবনার কৃষক বিদ্রোহ, নানকর আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, ফকির বিদ্রোহ, দিনাজপুরের রানী শৈংকেলে, খুলনার পাইকপাছায়, সাতক্ষীরার দেব হটান, নওয়াখালির চর অঞ্চলে, পটুয়াখালির দশমিনারে, পাবনার ঘুঘুদহ বিল কুন্ডলিয়ায়। আন্দোলনে শুধু রক্ত নয় জীবনও দিতে হয়েছে। ক্রমে ক্রমে বাড়ছে ভূমিহীনদের সংখ্যা। বাড়ছে জনসংখ্যা, জমির পরিমাণ কমে যাচ্ছে, ভূমিহীনদের জন্য উদ্যোগ নেয়ার কথা বলা হলেও তেমন কোন উদ্যোগ নেয়া হয় নি। ভূমিহীনদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভবিষ্যতের কথা বলে এক শ্রেণীর টাউট দখলবাজ প্রতারকরা দখল করে নিচ্ছে জমি অথচ এগুলি পাবার কথা ভূমিহীনদের। জরীপে উঠে এসেছে নদীতে জেগে উঠা জমি অধিকাংশ দখল করে রেখেছে প্রভাবশালী ও তাদের লোকজন। ঘটে যায় দুঃখজনক অনেক ঘটনা। যখন ভূমি নীতি প্রণয়ন করা হয় তখন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ভূমি অধিকার আন্দোলনরত সংগঠনগুলির প্রতিনিধি, ভূমিহীনদের প্রতিনিধি রাখা হয় না। ফলে জটিলতা থেকেই যায়।
অবৈধ দখলকারীদের কাছ থেকে যদি জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদে মাঝে বন্টন করা হয় তাহলে ভূমিহীন পরিবার নিঃশেষ হতো না। শিকস্তি পায়স্তি আইনে কিছু কারনে একর একর ভূমি কার্যকর হয়ে উঠছে না। ১৯৮৫ সালের ১০ জুন পাবনার সাথিয়া উপজেলার ঘুঘুদহ বিলে ভূমিহীন নারী পুরুষদের বীরত্বপূর্ণ লড়াই ভূমি আন্দোলনের মাইল ফলক। ইন্তাজ, লোকমান, লালমোহন, হায়দার, কলিমুদ্দিনদের রক্তে রঞ্জিত এই দিনটি ভূমিহীন মানুষদের অনুপ্রেরণা দিচ্ছে লড়াই করার, দেখায় বেঁচে থাকার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে আজো চলছে ভূমিহীনদের সংগ্রাম।
কোন রাজনৈতিক দলের মেনিফেষ্টোতে ভূমিহীন নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায়, রাজনৈতিক অঙ্গীকারের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকে না যদিও রাজনৈতিক দলগুলি এ নিয়ে কথা বলে থাকে। রাজনৈতিক দলগুলিই পারে এ ব্যাপারে এগিয়ে এসে ভূমিহীন নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীসহ দরিদ্র ও বিত্তহীনদের অধিকার ও ভূমি সংস্কার নিয়ে যে সমস্যা তার সমাধান করতে, কেননা বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়তে ভূমিহীন নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোন পথ নাই। বার বার প্রতিশ্রুতি দিলেও ভূমিহীনরা হচ্ছে উপেক্ষিত। ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় এবং বিরজমান সমস্যা দূর করতে অধিকার প্রতিষ্ঠা করে দেশ ও জাতির কল্যানে তাদের অবদান রাখার সুযোগ দেয়া হোক।