মোটরসাইকেল চালককে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বিনিময় বাস

The motorcyclist was pushed and dragged away by the exchange bus
অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৪ ০৪:০৬ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৪ ০৪:০৬ পূর্বাহ্ন
মোটরসাইকেল চালককে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বিনিময় বাস
বনানীতে বিনিময় বাসের চাপায় আক্কাস নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।.....সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় আক্কাস (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল চালককে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানী কবরস্থানের ঢাকা গেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। 

তিনি বলেন, বিনিময় পরিবহনের বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে পেছন থেকে ওই বাইকে ধাক্কা দেয়। এতে বাইকের চালক বাসের নিচে চলে যান।

বনানী থানার এসআই জানে আলম বলেন, নিহতের নাম আক্কাস। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার গ্রামের বাড়ি বগুড়া। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাজপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহত আক্কাস আগে সরকারি চাকরি করতেন। বর্তমানে এসকিউ ক্যাবলসে টার্ন্সপোট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এদিকে ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।