আজকের নামাজের সময়সূচি - ২৬ জুন ২০২৪

Today's prayer schedule
অনলাইন ডেস্ক: ২৬ জুন ২০২৪ ০২:১৪ পূর্বাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক: ২৬ জুন ২০২৪ ০২:১৪ পূর্বাহ্ন
আজকের নামাজের সময়সূচি - ২৬ জুন ২০২৪

মুসলমানদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। মানুষ যেখানে থাকুক না কেন— সময়মতো নামাজ আদায় করতেই হয়। এই ব্যাপারে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ‘নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সূরা নিসা, আয়াত : ১০৩)

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ তায়ালা। এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

তোমাদের কারও বাড়ির সামনে যদি একটি প্রবহমান নদী থাকে এবং প্রতিদিন পাঁচবার তাতে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবাগণ বললেন, না। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ। এর সাহায্যেই আল্লাহ তার যাবতীয় গুনাহ দূর করে দেন।’ (বুখারি ৫২৮, মুসলিম ৬৬৭, নাসায়ী ৪৬২, তিরমিজি, ২৮৬৮)

তাই কোনো ধরনের ওজর বা অপারগতা ছাড়া কোনো নামাজ সময় চলে যাওয়ার পর আদায় করা— জায়েজ নেই। কেউ ইচ্ছাকৃত সময়মতো নামাজ আদায় না করলে, তাকে গুনাহগার হতে হবে। (সহিহ বুখারি, হাদিস : ৪৯৬)

প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া। আজ বুধবার, ২৬ জুন, ২০২৪ (১২ আষাঢ়, ১৪৩১ বাংলা, ১৯ জিলহজ, ১৪৪৫ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—

নামাজের সময়সূচি

> ফজর- ৩:৪৫ মিনিট।

> জোহর- ১২:০৫ মিনিট।

> আসর- ৪:৪০ মিনিট।

> মাগরিব- ৬:৫৩ মিনিট।

> ইশা- ৮:১৯ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৬:৫০ মিনিট।

> আজ সূর্যোদয়- ৫:১২ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-

> চট্টগ্রাম: -০৫ মিনিট।

> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-

> খুলনা: +০৩ মিনিট।

> রাজশাহী: +০৭ মিনিট।

> রংপুর: +০৮ মিনিট।

> বরিশাল: +০১ মিনিট।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন