সোনার দাম কমলো , সোমবার থেকে কার্যকর

gold price
অনলাইন ডেস্ক: ৩০ জুন ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক: ৩০ জুন ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন
সোনার দাম কমলো , সোমবার থেকে কার্যকর
.....প্রতিকী ছবি

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। 

সোমবার (১ জুলাই ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।