‘পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছ’ দুর্বৃত্তরা

Qazi Imran Ahmed
অনলাইন ডেস্ক: ০৪ জুলাই ২০২৪ ০৩:২৫ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ০৪ জুলাই ২০২৪ ০৩:২৫ পূর্বাহ্ন
‘পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছ’  দুর্বৃত্তরা
কাজী ইমরান আহমেদ

নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়।

বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টার পরে উপজেলার পাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে।

আহত কাজী ইমরান উপজেলার পাংখারচর গ্রামের মৃত নজির আহমেদ কাজীর ছেলে। তিনি পুলিশের উপ পরিদর্শক (এস আই) পদে খুলনায় কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান তার এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার আনুমানিক সাড়ে ১০ টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা ইমরান আহমেদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে।  

ইতনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. রানা কাজী বলেন, স্থানীয় আধিপত্যের জেরে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০ থেকে ১২ জন কাজী ইমরানের ওপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ কাছে আসতে সাহস পাইনি। ঘটনা ঘটিয়ে তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।