বিকালে বিএনপির সঙ্গে সমমনা দল ও জোটের বৈঠক

Meeting of like-minded parties and alliances with BNP
অনলাইন ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৪:২৭ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৪:২৭ পূর্বাহ্ন
বিকালে বিএনপির সঙ্গে সমমনা দল ও জোটের বৈঠক
বিকালে বিএনপির সঙ্গে সমমনা দল ও জোটের বৈঠক

যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

এদিন প্রথমে বিকাল ৪টায় গণতান্ত্রিক বাম ঐক্য, এরপর এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বিএনপি। 

বিএনপি সূত্রে জানা গেছে, এক দফা কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে এ বৈঠক হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃতবাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান জাতীয় সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে দেওয়া সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এক দফা বাস্তবায়নে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছিল। গত বছর ১২ জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবিএন/এসডি-১১