বিএনপি নেতা খালেদার শারীরিক অবস্থা অপরিবর্তিত

BNP Chairperson Khaleda Zia
অনলাইন ডেস্ক: ১২ জুলাই ২০২৪ ০৯:৫৯ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক: ১২ জুলাই ২০২৪ ০৯:৫৯ পূর্বাহ্ন
বিএনপি নেতা খালেদার শারীরিক অবস্থা অপরিবর্তিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১২ জুলাই) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চেয়ারপারসন এখনও মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন।

 রক্তসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

এর আগে গত রোববার রাতে শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।