ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রেস ক্লাবের সামনে বাসে আগুন

fire in the bus
অনলাইন ডেস্ক : ১৬ জুলাই ২০২৪ ১২:৩৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৬ জুলাই ২০২৪ ১২:৩৮ অপরাহ্ন
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রেস ক্লাবের সামনে বাসে আগুন
জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। ....সংগৃহীত ছবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

জানা যায়, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

পথচারীরা জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে।