চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ
BNP leaders meeting with Chinese ambassador
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বারিধারায় দূতাবাস কার্যালয়ে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও পিরোজপুর জেলা বিএনপি নেতা শাহজাহান মিলন উপস্থিত ছিলেন।