বিএনপির কমিটি থেকে ২ জনের পদত্যাগ

Resignation of 2 people from the committee of BNP
নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৪ ০৩:২০ পূর্বাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৪ ০৩:২০ পূর্বাহ্ন
বিএনপির কমিটি থেকে ২ জনের পদত্যাগ
__সংগৃহীত ছবি

কিছু না জানিয়েই রাজশাহীতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে দুজনকে পদ দেওয়া হয়েছে। তবে ওই দুজন রাজনীতি করবেন না জানিয়ে পদত্যাগ করেছেন। গত বুধবার নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে ডাকযোগে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগ করা দুই ব্যক্তি হলেন হায়দার আলী ও মাহমুদুল হক রুবেল। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁদের।

পদত্যাগপত্রে বলা হয়েছে, মহানগর বিএনপি ঘোষিত কমিটিতে তাঁরা কোনো পদ চাননি। তাঁদের মতের বিরুদ্ধে কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ পদ গ্রহণ করতে তাঁরা ইচ্ছুক নন। তাঁরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে চান না। তাই তাঁরা পদত্যাগ করছেন।