সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো :বাংলাদেশ ব্যাংক

Bangladesh Bank
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৭:১৭ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৭:১৭ পূর্বাহ্ন
সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো :বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।....সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, খুরশিদ আলম, ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, গভর্নর (আব্দুর রউফ তালুকদার) ও ডেপুটি গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবা‌দিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ কর‌তে পার‌বেন। তবে এমন কোনো প্রতিবেদন কর‌বেন না, যার ফলে এ খা‌তে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সংকট দেখা দেয়। আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা‌ অনৈতিক সু‌বিধা নি‌য়ে‌ছেন তা‌দের বিষয়ে ব্যবস্থা নেওয়া হ‌বে। ইতোম‌ধ্যে এ বিষয় তথ‌্য সংগ্রহ করা হ‌চ্ছে। দে‌শে সংস্কার শুরু হ‌য়ে‌ছে। পরবর্তী সরকার যেভা‌বে নির্দেশনা দে‌বে ওইভা‌বে পদক্ষেপ নেওয়া হ‌বে।