নয়াপল্টনে বিএনপির সমাবেশ ॥ প্রধান অতিথি তারেক রহমান

BNP rally
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৯:৫০ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৯:৫০ পূর্বাহ্ন
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ॥ প্রধান অতিথি তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)....সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল বুধবার দুপুর ২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে যোগদানের জন্য অনুরোধ করা হয় বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে।