সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

Former army officer Ziaul Ahsan arrested
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৪ ০৪:১০ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৪ ০৪:১০ পূর্বাহ্ন
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার বলে পরিচিত ছিলেন।  

২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২ এর উপ-অধিনায়ক ও একই বছর লেফট্যানেন্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি।

পরে ২০১৩ সালের ডিসেম্বরে জিয়াউল কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।